Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

কুষ্টিয়ার বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঝাড়ু নিয়ে মানববন্ধন

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।কুষ্টিয়ার বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসার আলির সীমাহীন দূর্নীতি ও ম্যানেজিং কমিটি নিয়ে স্বেচ্ছাচারীতার প্রতিবাদে ঝাড়ু হাতে নিয়ে মানববন্ধন করেছে অভিভাবকরা।

২ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টায় বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে অভিভাবকরা ছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীরা অংশগ্রহন করে। ঘন্টাব্যপীচলা এই মানববন্ধনে অংশগ্রহকারীরা প্রধান শিক্ষককে শিক্ষাদুস্যু-অর্থলোভী আক্ষায়িত করে তার অপসারনের দাবীর পাশাপাশি তাকে অবাঞ্চিত ঘোষনা করে।

মানববন্ধন চলাকালিন সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসার আলি পুলিশ প্রহরায় বিদ্যালয়ে আসলে অভিভাবকরা ঝাড়ু নিয়ে তার উপর হামলা চালায়। পুলিশ তড়িঘরি করে প্রধান শিক্ষককে উদ্ধার করে তাকে নিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করে। পরে প্রধান শিক্ষক আনসার আলির বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা।

আন্দোলনে অংশ নেয়া অভিবাবক আজিজুর রহমান কাবলু জানান, দীর্ঘদিন ধরে কোচিং বানিজ্য, শিক্ষার্থীদের কাছ থেকে অধিক অর্থ আদায়, স্কুলের জমির লিজকৃত টাকা স্কুল ফান্ডে জমা না দেয়া, বিদ্যালয়টিকে মাদকের আখড়া বানানোসহ প্রধান শিক্ষক আনসার আলি বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

নতুন করে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে তফসিল ঘোষনা করে নির্বাচনে অংশগ্রহনকারীদের কাছে ফ্রম বিক্রিও করেছে এই প্রধান শিক্ষক। কিন্ত হঠাৎ করে নির্বাচন না দিয়ে তার ইচ্ছেমত প্রার্থীকে সভাপতি বানানোর পায়তারা করছে।

তাই অবিলম্বে এই দূর্নীতিবাজ প্রধান শিক্ষক আনসার আলিকে অত্র বিদ্যালয় থেকে অপসারন করতে হবে অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:25 pm, Wednesday, 2 February 2022
30 Time View