Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য অপেক্ষায় আছেন : মির্জা ফখরুল

মানিক স্টাফ রিপোর্টার:- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার সুযোগের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার ঈদুল আজহার দিন রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামিনে মুক্ত থাকলেও সুচিকিৎসা পাচ্ছেন না। কারণ এই মুহূর্তে দেশের হাসপাতালগুলোতে যাওয়া যাচ্ছে না এবং বিদেশে চিকিৎসা নেওয়ার মতো কোনো সুযোগ পাচ্ছেন না। ফলে বাস্তবিক অর্থে তার স্বাস্থ্যের যে উন্নতি হওয়ার কথা ছিল তা হচ্ছে না।

‘দলের চেয়ারপারসনের উন্নত চিকিৎসার সুযোগের অপেক্ষায় আছেন তারা। তারা আশা করছেন খালেদা জিয়া সেই সুযোগ পাবেন’ বলেন দলের মহাসচিব।

খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘নেত্রী এখনো বেশ অসুস্থ। তার সমস্যাগুলোর এখনো সমাধান করা সম্ভব হয়নি। তিনি তো চিকিৎসার সুযোগ পাচ্ছেন না। বর্তমান অবস্থায় দেশের হাসপাতালগুলোয় যাওয়া যায় না।

তিনি আরও বলেন, ‘ডাক্তাররা আসতে পারছেন না। বিদেশে গিয়ে যে চিকিৎসা করবেন, তারও কোনো সুযোগ নেই। সেই কারণে তার উন্নত যে চিকিৎসা, সে সুযোগ তিনি পাননি। সেই সুযোগের অপেক্ষায় আছি। আশা করব, তিনি সে সুযোগ পাবেন। খালেদা জিয়া সুস্থ থাকতে তাকে নিয়েই আসতাম। কিন্তু মিথ্যা মামলায় আটক রাখা হয়েছিল। এখন নানা রকম শর্ত দিয়ে রাখা হয়েছে।’

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘করোনার কারণে স্থায়ী কমিটির নেতারাই শুধু এসেছেন। এবার ঈদে মানুষকে ভাইরাস ও বন্যা মোকাবিলা করতে হচ্ছে। সরকারের প্রতি আহ্বান জানিয়েছি, উদাসীনতা বাদ দিয়ে তারা অবিলম্বে বন্যা দুর্গত মানুষের শুধু ত্রাণ না পুনর্বাসনের ব্যবস্থা করবে। এবার বন্যা দীর্ঘস্থায়ী হবে বলে আশঙ্কা করা হচ্ছে। একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা উচিত, যা তারা (সরকার) করে না এবং অন্যের মতামতকে প্রাধান্য দেয় না। আমাদের সীমাবদ্ধতার মধ্যেই কাজ শুরু করেছি।’

শ্রদ্ধা জানাতে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান,সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

এদিকে, আজ শনিবার সন্ধ্যায় সাড়ে ৭টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রাজধানীর গুলশানে অবস্থিত তার বাসভবন ‘ফিরোজায়’ দেখা করবেন দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা। ঈদের শুভেচ্ছা বিনিময় করতেই এই সাক্ষাত।

গত ২৫ মার্চ সরকারের আদেশে সাজা ৬ মাসের স্থগিতে মুক্ত হওয়ার পর খালেদা জিয়া তার বাসভবন ‘ফিরোজা’য় আছেন। গত রোজার ঈদেরও স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সাথে সাক্ষাত করেছিলেন। 

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:53 pm, Saturday, 1 August 2020
48 Time View