Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

পাঁচ বছর বয়সে মা পেরুর লিনা!

আন্তর্জাতিক সংবাদ:- ১৯৩৯ সালে মাত্র ৫ বছর ৭ মাস ২১ দিন বয়সে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন লিনা মেদিনা। পেরুর বাসিন্দা তিনি। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ এর এক প্রতিবেদনে এমনটা বলা হয়।

লিনার জন্ম হয়েছিল পেরুর টিক্রাপোতে। বাবা ছিলেন টিবুরেলো মেদিনা এবং মা ভিক্টোরিয়া লোসিয়া। লিনারা ছিলেন ৯ ভাইবোন। তবে অন্যদের তুলনায় লিনা যেন একটু তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিল।

শরীর খুব দ্রুত পরিণত হচ্ছিল, বিশেষ করে ওইটুকু বয়সে লিনার স্তন একজন প্রাপ্তবয়স্ক নারীর মতো ছিল।লিনা যখন ৫ বছরের আরও একটি বিষয় নিয়ে সকলেই উদ্বিগ্ন ছিলেন। তার পেট ক্রমশ বড় হয়ে যাচ্ছিল। মা-বাবা, আত্মীয়-পরিজন থেকে চিকিৎসক সকলেই প্রাথমিকভাবে ভেবেছিলেন পেটে টিউমার হয়েছে।

পিসকো হাসপাতালের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারেন টিউমারের জন্য নয়, লিনার গর্ভে বড় হচ্ছে তার সন্তান!লিনা তখন ৭ মাসের অন্তঃসত্ত্বা। আর লিনার বয়স তখন ৫ বছর ৭ মাস ২১ দিন। অর্থাৎ ৫ বছর হওয়ার আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল লিনা।এত অল্প বয়সে সন্তান ধারণের উদাহরণ এর আগে চিকিৎসা বিজ্ঞানে ছিল না। চিকিৎসক থেকে বিজ্ঞানী, গবেষক মহলে হৈচৈ পড়ে গিয়েছিল লিনাকে নিয়ে।জানা যায়, ৮ মাস বয়স থেকেই ঋতুস্রাব শুরু হয় তার, অর্থাৎ তখন থেকেই তার প্রজনন ক্ষমতা ছিল।

চিকিৎসা বিজ্ঞানে যাকে বলে ‘প্রিকসিয়াস পিউবার্টি’। মস্তিষ্কের যে অংশ থেকে যৌন হরমোন নিঃসৃত হয়, সেই অংশে কিছু সমস্যার কারণে এমনটা ঘটে।এই ঘটনা সামনে আসার সঙ্গে আরও একটি বিষয় সামনে এসেছিল। লিনার উপর হওয়া যৌন হেনস্থার বিষয়। ছোট্ট লিনার সন্তানের বাবা কে তা নিয়েও তদন্ত শুরু হয়।এই ঘটনায় তার বাবাকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু তার বিরুদ্ধে কোনও প্রমাণ না মেলায় ছেড়েও দেওয়া হয়। সে সময় লিনাও এতটাই ছোট ছিল যে তদন্তে কোনও ভাবেই পুলিশকে সাহায্য করতে পারেনি। আজও বিষয়টি রহস্যই থেকে গিয়েছে।১৯৩৯ সালের ১৪ই মে।

৫ বছরের ছোট্ট লিনা জন্ম দেয় পুত্র সন্তানের। তার অস্ত্রোপচার করেছিলেন গেরার্ডো লোজাডার নামে এক চিকিৎসক, তার নামেই লিনার ছেলের নামকরণ হয় গেরার্ডো। স্বাভাবিক ওজনের সম্পূর্ণ সুস্থ সন্তানের জন্ম দিয়েছিল লিনা।তার ছেলে গেরার্ডোর কাছে লিনার পরিচয় ছিল বড় দিদি। গেরার্ডো তার সঙ্গে সেভাবেই আচরণ করতেন। সারা দিন ‘দিদি’র সঙ্গে খেলাধুলো করে, কখনও বা লড়াই করে দিন কেটে যেত।১০ বছর বয়স হলে গেরার্ডো জানতে পারে লিনা আসলে তার মা।পরবর্তীকালে তার চিকিৎসক গেরার্ডো লোজাডার ক্লিনিকেই তিনি সেক্রেটারির কাজ করতেন। উপার্জনের টাকায় ছেলেকে পড়াশোনা শিখিয়ে বড়ও করেন লিনা।

কিন্তু নিজের পরিস্থিতি নিয়ে ঘনিষ্ঠ বৃত্ত ছাড়া কারও সঙ্গেই আলোচনা করেননি তিনি।১৯৭০ সালে বিয়ে করেন লিনা। দু’বছর পর তার দ্বিতীয় সন্তানের জন্ম হয়। আর প্রথম সন্তান গেরার্ডো ১৯৭৯ সালে মাত্র ৪০ বছর বয়সে অস্থিমজ্জা সংক্রান্ত রোগে মারা যান।লিনার বয়স এখন ৮৭ বছর।

পেরুতেই থাকেন তিনি। আজও তাকে তাড়া করে বেড়ান সাংবাদিকরা। কিন্তু প্রথম থেকেই একটি বিষয়ে কড়া অবস্থান নিয়েছেন তিনি। এই নিয়ে কখনও কোনও সাক্ষাৎকার দেননি তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:36 pm, Sunday, 13 February 2022
27 Time View