Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

উত্তেজনা বাড়িয়ে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক সংবাদ:- উত্তেজনা বাড়িয়ে আজ রবিবার চলতি বছরে দু’মাস না যেতেই অষ্টমবারের মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। পিয়ংইয়ং থেকে পূর্ব সাগরের দিকে ওই ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। বেইজিং উইন্টার অলিম্পিক চলার এক মাস তুলনামূলক নীরব থাকার পর দেশটি এ পরীক্ষা চালালো।

এক লিখিত বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, সকাল ৭টা ৫২ মিনিটে আমাদের সামরিক বাহিনী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি শনাক্ত করেছে।সর্বশেষ পরীক্ষা চালানো এই ক্ষেপণাস্ত্রটি ৩০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। এটি সম্পর্কে দক্ষিণ কোরিয়া ও মার্কিন গোয়েন্দা সংস্থা আরো পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ব্লু হাউস পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, বিশ্ব যখন ইউক্রেন সঙ্কট মোকাবেলার চেষ্টা করছে তখন এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো দুঃখজনক।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:54 pm, Sunday, 27 February 2022
22 Time View