রাষ্ট্রীয় সফরে আরব আমিরাতে গেলেন প্রধানমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- পাঁচ দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার বিকেল ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে রওনা দেন প্রধানমন্ত্রী।

স্থানীয় সময় রাত পৌনে ১০টায় আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে শেখ হাসিনার।দেশটির ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের প্রশাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক সই হতে পারে।আমিরাতের শ্রম বাজার, জনবল পাঠানো, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, সরাসরি শিপিং লাইন চালু, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তনে টেকসই উন্নয়ন, আইসিটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে জোর দেয়া হবে বলে, রবিবার সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।