Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

কুষ্টিয়ায় গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর দুর্নীতি ঢাকতে কর্মচারীকে বদলির আদেশে বিক্ষোভ

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়া গণপূর্ত অফিসের দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম নিজের দুর্নীতি ঢাকতে শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি-২০০৫ জেলা শাখার কুষ্টিয়ার সিবিএর সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমানকে হঠাৎ বদলি করায় ক্ষুব্ধ হয়ে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের সকল স্তরের কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে৷

এই কর্মচারীর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা দিয়ে বুধবার বিকেলে কুষ্টিয়া গণপূর্ত চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন কুষ্টিয়া গণপূর্ত বিভাগের সর্বস্তরের কর্মচারীরা।বিক্ষুদ্ধ কর্মচারীরা জানান, কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামের অনিয়ম দুর্নীতি ও টেন্ডারবাজি ঢাকতে হঠাৎ করেই এইচ এম মতিউর রহমানকে বরিশাল জেলায় বদলি করা হয়েছে।

এরই প্রতিবাদে এবং বদলি প্রত্যাহারের দাবিতে গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি-২০০৫ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও সিবিএ নেতা জিল্লুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়। এসময় সমাবেশে বক্তব্যে বক্তারা বলেন, বদলির আদেশ প্রত্যাহার না করা হলে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতির হুঁশিয়ারি দেন তারা।

নির্বাহী প্রকৌশলীর এমন সিদ্ধান্ত পরিবর্তন করে গণপূর্ত বিভাগের কর্মচারীদের স্বার্থে এ বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। তারা আরও জানান, অনতিবিলম্বে যদি তার এ বদলি আদেশ প্রত্যাহার না করা হয় তাহলে বৃহৎ আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হবে বলেও জানান তাঁরা।

এসময় গণপূর্ত সিবিএর উপদেষ্টা মোঃ এমদাদুল হক, সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি মোঃ নুরুল আমীন, যুন্ম সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন মিন্টু, প্রচার সম্পাদক মোঃ শাহ আলম, অর্থ সম্পাদক মোঃ গোলাম রসুল, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রহিম ও কুষ্টিয়া গণপূর্ত কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:43 pm, Wednesday, 9 March 2022
38 Time View