স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের ৬ মাসের জেল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মতিউর রহমান(মতিন)// নাটোরের নলডাঙ্গার পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয়ের এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় অপু নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রবিবার বিকেলে উত্ত্যক্তরত অবস্থায় হাতে নাতে আটকে রেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার এই দণ্ডাদেশ প্রদান করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরেই পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করতো পার্শ্ববর্তী ঠাকুর লক্ষ্মীকোল গ্রামের বদরউদ্দিনের ছেলে মো. মিরাজুল ইসলাম অপু।আজ রবিবার ওই ছাত্রী স্কুলে গেলে আবারও উত্ত্যক্তের শিকার হয়।

তখনই বখাটে যুবককে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এ সময় সে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার পাশাপাশি এসিডে ঝলসে দেওয়ার হুমকি দেয়।

পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত অপুকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।