Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ক্রিকেট খেলা নিয়ে হাতাহাতি, মসজিদ থেকে মাইকিং করে সংঘর্ষ

রানা আহমেদ ফরিদপুর জেলা প্রতিনিধি:- ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে ফরিদপুরে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সোনাখোলা ও বালিয়াচরা গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

কয়েক ঘণ্টা ঘরে চলা সংঘর্ষে অগ্নিসংযোগসহ অন্ততপক্ষে ৩০ জন আহত হয়। এছাড়া বেশকিছু বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।স্থানীয়রা জানান, আলগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাউসার ভূঁইয়ার একটি জমিতে বালিয়াচড়া গ্রামের ছেলেরা ক্রিকেট খেলতো।

সেখানে সোনাখোলা গ্রামের কিছু লোকজন খেলাধুলায় বাধা প্রদান করে। এ নিয়ে গত সপ্তাহে সোনাখোলা গ্রামের কয়েকজন যুবক বালিয়াচড়া গ্রামের মিরাজ, আলামিন, সাঈদ ও নাঈমকে মারধর করে।বিষয়টি নিয়ে সালিশ বৈঠক করে মীমাংসার চেষ্টা করেন।

কিন্তু মীমাংসার আগে মঙ্গলবার সকালে সোনাখোলা গ্রাম ও বালিয়াচড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে বালিয়াচড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার মোল্লা, হান্নান মিয়া, গাফফার ও হাবলু মাতুব্বরের বসত ঘরে ব্যাপক ভাঙচুরসহ মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

সংঘর্ষের পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:09 pm, Tuesday, 22 March 2022
30 Time View