Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ভারতীয়দের জন্য বাংলাদেশের পর্যটন ভিসা চালু হচ্ছে আজ

বাপ্পি বিশ্বাস পশ্চিমবঙ্গ (ভারত) প্রতিনিধি// ভারতীয় নাগরিকদের জন্য আজ (শুক্রবার) থেকে চালু হচ্ছে বাংলাদেশের পর্যটন ভিসা।

বাংলাদেশ ভিসা

করোনাভাইরাস পরিস্থিতির কারণে দুই বছর পর এটি চালু হচ্ছে। বৃহস্পতিবার কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান “ডেইলি বাংলাদেশ টুডে ডটকম” কে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপ-হাইকমিশনার বলেন, কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভের ১৫ নম্বর প্লটের সিপি ব্লকে চালু হওয়া বাংলাদেশের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ভিসার আবেদন গ্রহণ করা হবে।

পার্ক সার্কাসের বাংলাদেশ উপ-হাইকমিশনের দপ্তরে আর ভিসার আবেদনপত্র নেয়া হবে না।

হাইকমিশনার জানান, ভিসার আবেদন করার ক্ষেত্রে পর্যটকদের কোভিডের ডবল ডোজ টিকা নেয়ার সনদের ফটোকপি লাগবে। সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত নেয়া হবে আবেদন। আগে বাংলাদেশের ভিসার জন্য কোনো ফি না লাগলেও এখন প্রসেসিং ফি বাবদ ৮২৫ রুপি লাগবে।

এই অর্থ নগদে বা অনলাইনে দেয়া যাবে।জানা যায়, পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের উড়িশা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং সিকিমে বসবাসকারী ভারতীয়রা কলকাতা উপ-হাইকমিশন থেকে বাংলাদেশের ভিসা নিতে পারবেন।

ভারতীয়রা সড়ক, বিমান এবং ট্রেনে করে এ ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:29 pm, Friday, 25 March 2022
39 Time View