বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে চায় ব্রিটেন: রুশনারা আলী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ফরিদুল ইসলাম স্টাফ রিপোর্টার:- বাংলাদেশের সাথে বাণিজ্য বাড়াতে এখানে বিনিয়োগ করতে চায় ব্রিটেন।

রুশনারা আলী এমপি ব্রিটিশ পার্লামেন্ট

তবে ব্যবসা-বাণিজ্য করার ক্ষেত্রে মানবাধিকার পরিস্থিতি ভালো থাকাকে গুরত্ব দেয় যুক্তরাজ্য। এমনটা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক দূত, বাংলাদেশি বংশোদ্ভুত রুশনারা আলী এমপি।

সোমবার সন্ধ্যায় ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।চতুর্থবার বাংলাদেশ সফরে আসেন ব্রিটিশ এমপি রুশনারা আলী। সোমবার বিকেলে ঢাকায় সংবাদ সম্মেলন করেন তিনি।

বাংলাদেশের আমলাতান্ত্রিক জটিলতা আর সুশাসন প্রশ্নে এখনো ব্রিটিশ বিনিয়োগের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। জোর দেন মানবাধিকার পরিস্থিতির ওপর। জানান, দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি করার উপায় খুঁজে দেখতেই তার এবারের সফর।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক দূত রুশনারা আলী বলেন, যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্ক একটি সুদৃঢ় অবস্থানে দাঁড়িয়ে আছে। এক্ষেত্রে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের বিকাশ খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে একসঙ্গে কাজ করার অনেক ক্ষেত্র আছে।

এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় ব্রিটেন।বিপুল বাংলাদেশি শিক্ষার্থী ব্রিটেনে পড়তে আগ্রহী জানিয়ে রুশনারা আলী বলেন, আগামিকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে তার বৈঠক রয়েছে।

বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সহায়তায় বিশ্ববিদ্যালয় চালু করার বড় সুযোগ রয়েছে। তিনি খুবই আশাবাদী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে।

পহেলা এপ্রিল পর্যন্ত সরকারের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের সাথে বৈঠকসূচি থাকলেও রাজনৈতিক দলের সাথে কোনো কর্মসূচি নেই রুশনারা আলীর।