Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ইউপি চেয়ারম্যানকে বাক্সবন্দি সাপ উপহার, দেখে অজ্ঞান সহকারী

ফরিদপুর জেলা প্রতিনিধি// ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. কাইমুদ্দিন মন্ডলকে বাক্সবন্দি সাপ উপহার পাঠানোর ঘটনা ঘটেছে।

সাপটি লম্বায় ৮ হাত। প্রত্যক্ষদর্শীদের কেউ বলছেন দাঁড়াশ সাপ। আবার অনেকেই বলেন গোখরা সাপ। সাপ দেখে অজ্ঞান হয়ে পড়েন চেয়ারম্যানের এক কর্মচারী।

সোমবার (২৮ মার্চ) বিকাল ৫ টার দিকে নগরকান্দা ও কোতয়ালী থানার সীমান্ত এলাকা গজারিয়া বাজারে চেয়ারম্যানের ব্যাবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মচারী শ্যামল কুমার বিশ্বাস ডেইলি বাংলাদেশ টুডে ডটকম কে জানান, বিকালের দিকে বয়স্ক একজন ভ্যানচালক কাগজের কার্টুনটি এনে বলেন, এটি চেয়ারম্যান সাহেবের উপহার আমার কাছে একজন পাঠিয়েছেন।

আপনারা এটি রাখেন। উপহারের কার্টুনের উপরে লেখা ছিল দই। আমি ও আমার আরেক সহযোগী বাবুল শেখ মিলে কার্টুনটি খুলে সাপ দেখতে পাই।

এ সময় বাবুল সাপ দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। তিনি আরও বলেন, পরে ওই ভ্যানচালককে জিজ্ঞেসাবাদ করা হয়।

ভ্যানচালক জানান, রামনগর ইউনিয়নের গোপালপুর বাজারের কীটনাশকের একটি দোকান থেকে কার্টুনটি তাকে দেওয়া হয়েছে চেয়ারম্যানকে দেওয়ার জন্য।

পরে চেয়ারম্যানের লোকজন ভ্যানচালকে সঙ্গে নিয়ে গোপালপুর বাজারে গিয়ে ওই ব্যক্তিকে খুঁজে পান।

তার নাম জহুরউদ্দিন বেপারী। তিনি গোপালপুর গ্রামের আদেল উদ্দীনের ছেলে। পরে তাকে ধরে এনে গজারিয়া বাজারে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে নিয়ে যায়।এ ব্যাপারে, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কাইমুদ্দিন মন্ডল জানান, আমি দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে ছিলাম।

আমার কর্মচারী শ্যামল কুমার আমাকে মোবাইলে জানান, আপনার একটা উপহার এসেছে। বাক্সের উপর দই লেখা।

আমি তখন তাকে খুলে দেখতে বলি। পরে জানতে পারি তার মধ্যে সাপ। ভ্যানওয়ালাকে নিয়ে পরে ওই লোকের সন্ধান পাওয়া যায়।

তাকে ধরে আনা হয়। তবে কেন কি কারণে সে এমন কাজ করেছে স্বীকার করেননি। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, আমার তেমন কোন শত্রু নেই। কিন্তু কেন যে সে এমন কাজ করলো আমি বুঝে উঠতে পারছি না।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এম এ জলিল, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে খোজ খবর নেওয়া হচ্ছে। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু জানান, ঘটনাটি শুনেছেন।

তিনি চেয়ারম্যানকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। তারাও ঘটনাটি তদন্ত করে দেখবেন বলে জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:15 am, Tuesday, 29 March 2022
23 Time View