মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মাহাবুবা সরকার দিনাজপুর জেলা প্রতিনিধি// দুই সপ্তাহ বন্ধের পর গত রবিবার থেকে পাথর উত্তোলন শুরু করা হয়েছে দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনিতে।

কঠিন শিলা প্রকল্পে পাথর উত্পাদন ও উন্নয়নকাজে প্রয়োজনীয় বিস্ফোরক দ্রব্যের (অ্যামোনিয়াম নাইট্রেট) অভাবে ১২ মার্চ সকালে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়।

কিন্তু ইতোমধ্যে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) কতৃ‌র্পক্ষ প্রয়োজনীয় বিস্ফোরক দ্রব্যের (অ্যামোনিয়াম নাইট্রেট) সরবরাহ করায় খনির উন্নয়ন ও উত্পাদনকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) পাথর উত্তোলন কার্যক্রম শুরু করেছে।

স্হানীয় সূত্র জানায়, খনি থেকে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করে খনির উত্পাদন ইতিহাসে নয়া রেকর্ড গড়ে জিটিসি।

কিন্তু পাথর উত্পাদন ও উন্নয়ন কাজে প্রয়োজনীয় বিস্ফোরক দ্রব্যের (অ্যামোনিয়াম নাইট্রেট) অভাবে চলতি মাসের ১২ মার্চ সকাল থেকে পাথর উত্তোলন বন্ধ করে দেয় তারা।

সূত্র মতে, বিস্ফোরক দ্রব্যের (অ্যামোনিয়াম নাইট্রেট) খনি কতৃ‌র্পক্ষ (এমজিএমসিএল) সরবরাহ করার দায়িত্ব থাকলেও সময় মতো তা সরবরাহ না করায় খনির উত্পাদন বন্ধ করে দেন ঠিকাদারি প্রতিষ্ঠান।