Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

নেত্রকোনা হাওরে বেড়াতে গিয়ে লাশ হলেন ১৭ জন

জেলা প্রতিনিধি নেত্রকোনা:- নেত্রকোনার জেলার মদন উপজেলার রাজালিকান্দা হাওরে আজ বুধবার দুপুরে ট্রলার ডুবে অন্তত ১৮ যাত্রী মারা গেছেন। 

নিখোঁজ আছেন আরও ২ জন । যাঁদের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁরা ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের একটি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী বনভোজনের উদ্দেশ্যে যাত্রা করার কিছুক্ষণ পরে এই দুর্ঘটনার শিকার হয় বলে জানা গেছে। তাঁরা হাওরে বেড়াতে গিয়েছিলেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আজ বেলা একটার দিকে মদনের উচিতপুর এলাকায় হাওর ভ্রমণে যান। তাঁরা একটি ট্রলারে করে উচিতপুর থেকে গোবিন্দশ্রীর দিকে যাচ্ছিলেন। এ সময় রাজালিকান্দা এলাকায় প্রচণ্ড ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। প্রথমে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার তৎপরতা চালান। পরে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নেনমদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ তালুকদার বেলা তিনটায় ঘটনাস্থল থেকে প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুজন নিখোঁজ আছেন। তাঁদের নাম–পরিচয় এখনো জানা যায়নি। তিনি আরও জানান, ট্রলারটিতে ৪৮ জন যাত্রী ছিল বলে জানা যায়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:12 pm, Wednesday, 5 August 2020
136 Time View