Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

আল আকসা মসজিদে ইসরায়েল-ফিলিস্তিনি সংঘর্ষে আহত ১০০

আন্তর্জাতিক সংবাদ:- দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গনে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১০০ ফিলিস্তিনি আহত হয়েছেন।

শুক্রবার ভোরে নামাজের সময় মসজিদটিতে ইসরায়েলি বাহিনী অভিযান চালালে এই সংঘর্ষ শুরু হয়।

ফিলিস্তিনিদের চলমান একটি বিক্ষোভ দমনে মসজিদ প্রাঙ্গনে প্রবেশের দাবি করে ইসরায়েলি বাহিনী। এসময় ফিলিস্তিনিরা ইট পাথর ছুড়ে প্রতিবাদ জানাতে শুরু করলে জবাবে স্টান গ্রেনেড, টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিয়ে হামলা চালায় ইসরায়েলি পুলিশ।

সম্প্রতি ইসরায়েলে কয়েকটি হামলায় বেশ কয়েকজন নিহতের জেরে, ফিলিস্তিনে অভিযানের মাত্রা বাড়িয়েছে দেশটি। এ নিয়ে গেল কয়েকদিন ধরেই অঞ্চলটিতে উত্তেজনা বিরাজ করছে। নতুন করে এসব সংঘর্ষের কারণে দুই রাষ্ট্রের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ফিলিস্তিনিরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছে।

অন্যদিকে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও গ্রেনেড নিক্ষেপ করছে। এসময় প্রার্থনাকারীরা মসজিদের ভেতরে নিজেদের রক্ষায় ব্যারিকেড দিয়ে রাখে।এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট ৬৭ জনকে উদ্ধার করে হাসপাতলে নেওয়ার কথা জানিয়েছে।

তাছাড়া একজন প্রহরীর চোখে রাবার বুলেট লেগেছে বলেও জানানো হয়।রেড ক্রিসেন্ট আরও জানায়, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের যেতেও বাধা দেয় ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, এখনো আহতদের মধ্যে অনেকে মসজিদ প্রাঙ্গনে আটকে রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:59 pm, Friday, 15 April 2022
27 Time View