Jashore , Saturday, 7 November 2026
সর্বশেষ:
যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান যশোরে মহিলা পরিষদের নবগঠিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরে পুলিশের বিশেষ কল্যাণ সভা যশোরে ১০৯তম মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লববার্ষিকী উদযাপিত ঐক্য নষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ঝিকরগাছায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ যশোরে মাদক ও চোরাচালানি মালামাল জব্দসহ আটক ২ ২৪-এর গণ-অভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ নভেম্বরের পরাজিত শক্তি: প্রতিমন্ত্রী অমিত

কাঁচা আম নয়, জিলাপী তৈরি হয় রঙ দিয়ে

বনি আল মামুন রাজশাহী বিভাগীয় সংবাদদাতা// রাজশাহীতে ‘রসগোল্লা’র সাড়া ফেলে দেয়া কাঁচা আমের জিলাপীতে আম নয়, বরং রঙ আর ফ্লেভার যুক্ত করে জিলাপী তৈরি করা হচ্ছিলো।

রসগোল্লার দোকানের মালিক আরাফাত রুবেলকে ২৫ হাজার টাকা জরিমানা

শুক্রবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক হাসান মারুফ অভিযান চালিয়ে রসগোল্লার দোকানের মালিক আরাফাত রুবেলকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।

ভোক্তা অধিকারের সহকারি পরিচালক হাসান মারুফ ডেইলি বাংলাদেশ টুডে ডটকম কে বলেন, ‘রসগোল্লায় শুভকংরের ফাঁকি। তারা বিজ্ঞাপন প্রচার করছে ‘কাঁচা আমের জিলাপী বলে।

আসলে তাতে কোন আম নেই। ফুডগ্রেড রঙ আর আমের ফ্লেভার যুক্ত করা হচ্ছিলো।তিনি আরো বলেন, ১০ দিন আগে থেকেই তারা কাঁচা আমের জিলাপী শুরু করেছেন। তখন রাজশাহীতে আমের গুটি খুবই ছোট ছিলো।

কেবল মুকুল থেকে মটরদানা হয়েছে। এর কোন স্বাদও ছিলো না। কাঁচা আম না বলে বলতে হতো কাঁচা আমের স্বাদ বা ফ্লেভার যুক্ত জিলাপী। তারা এটা না বলে সরাসরি বলেছে, ‘কাঁচা আমের জিলাপী।

এটা করে তারা ভোক্তাদের সঙ্গে প্রতারনা করেছে। এর রঙটাও বৈধ পথে এসেছে কিনা সন্দেহ আছে।নতুন উদ্যোক্তা হওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা করে তাকে সতর্ক করে বলেছি, ‘আমের স্বাদ বা ফ্লেভার যুক্ত বলতে হবে। কাঁচা আমের জিলাপী বলে প্রতারনা করা যাবে না।

এ জরিমানার পর আরাফাত রুবেল তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছেন, কাঁচা আমের জিলাপী নয়, কাঁচা আমের স্বাদের/ ম্যাংগো ফ্লেভার জিলাপী। জানতে চাইলে আরাফাত রুবেল বলেন, আমাদের জিলাপীতে আমের ফ্লেভার ও রঙ ব্যবহার হতো। সঙ্গে আমও ব্যবহার হতো। তবে ভ্রাম্যমান আদালত আমের সাইজ দেখে খুশি হতে পারেননি।

তাছাড়া কাঁচা আমের জিলাপী বলতে হলে শুধু কাঁচা আমই ব্যবহার করতে হবে। আমরা তা করিনি। বিজ্ঞাপন বা প্রচারনায় ভুল করায় আমাদের ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:56 am, Saturday, 16 April 2022
114 Time View