ঢাকা ছেড়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে ঢাকার কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী‌কে বিদায় জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ সময় বিমান বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী উপস্থিত ছিলেন।

একদিনের সংক্ষিপ্ত সফরে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিকেল ৪টায় গণভবনে সাক্ষাৎ করেন। এরপর বিকেল ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন।

পরে ইফতার ও নৈশভোজে অংশ নেন।পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যে জয়শঙ্করের এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে আমন্ত্রণ জানানোসহ দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারা উভয়ই দেশদুটির মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এছাড়াও, প্রতিরক্ষা খাতে সহযোগিতা, কুশিয়ারা ও ফেনী নদীর পানি বণ্টন, বর্তমান কোভিড পরিস্থিতি এবং বিশ্ব অর্থনীতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব আলোচনায় এসেছে।এর আগে, গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশেষ বিমানে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। এসময় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।