Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

আবারও বরখাস্ত হলেন কুষ্টিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।সুনামগঞ্জে দায়িত্ব পালনের সময় ২০১৭ সালে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে আবারও বরখাস্ত হয়েছেন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন।

এবার হাওরে পানি ঢুকে ফসলের ক্ষতি হওয়ায় আবারও সামনে আসে ফসল রক্ষা বাঁধের অনিয়ম-দুর্নীতিগুলো। আর এতেই আবার বরখাস্ত করা হয়েছে আফছার উদ্দিনকে। বরখাস্তের এ খবর নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের পশ্চিমাঞ্চল (ফরিদপুর) জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল হেকিম।

তিনি বলেন, তার বদলে মরফোলোজি বিভাগের নির্বাহী প্রকৌশলী রইচ উদ্দিনকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। আফসার উদ্দিন বিষয়টি ম্যানেজ করতে ঢাকায় অবস্থান করছেন বলেও জানিয়েছেন তিনি। এ ব্যাপারে বক্তব্য জানতে ফোন করলে ধরেননি আফছার উদ্দিন। মেসেজ দিয়ে তিনি জানিয়েছেন ছুটিতে আছেন। যোগাযোগ করবেন- উপ-সহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান। যোগাযোগ করা হলে মোস্তাফিজুর বলেন, স্যার ছুটিতে আছেন গত মাসের ২৭ তারিখ থেকে। হাওরের ঘটনা নিয়ে কিছু সমস্যা হয়েছে। স্যার প্রায় ঠিক করে ফেলেছেন। ঈদের পরে চলে আসবেন। ২০১৭ সালের এপ্রিলে সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ফসল রক্ষা বাঁধ ভেঙে ১৫৪টি হাওরের বোরো ফসল তলিয়ে যায়। হাওরে ফসলহানির পর ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির তদন্তে নামে দুদক। তদন্তে ঠিকাদারদের সঙ্গে যোগসাজসে ফসল রক্ষা বাধ নির্মানের ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আফছার উদ্দিনসহ ৬১ জনকে আসামি করে মামলা করে দুদক। সে সময় বরখাস্ত ও গ্রেপ্তার হন আফছার। জামিনে মুক্ত হয়ে তিনি ম্যানেজ করে আবার দায়িত্বে ফিরে আসেন। দায়িত্ব পান কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হিসেবে। দুদকের মামলায় অভিযুক্ত ও গ্রেপ্তার হওয়ার পরও আবার কীভাবে কুষ্টিয়ায় নির্বাহী প্রকৌশলীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন? জানতে চাইলে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল হেকিম বলেন, এটা নীতি নির্ধারকরা বলতে পারবেন। তিনি বলেন, দুদকের মামলা থেকে নিস্কিৃতি পেলে আবার তিনি দায়িত্বে আসতে পারবেন।এছাড়াও আফছার উদ্দিনের বিরুদ্ধে কুষ্টিয়াতেও নদী ভাঙন প্রতিরোধে জরুরি প্রতিরক্ষা কাজেও অনিয়মের বিস্তর অভিযোগ উঠেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:23 pm, Friday, 29 April 2022
29 Time View