Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

অস্ত্র হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল, খুঁজছে পুলিশ

পাবনা জেলা প্রতিনিধি:- পাবনার সুজানগরে পিস্তল হাতে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পোস্ট করে ভাইরাল হয়েছেন স্থানীয় ছাত্রলীগ নেতা আবু বক্কার সিদ্দিকী রাতুল। তবে এই ঘটনার পর বিভিন্ন নেতার ছত্রছায়ায় উঠে আসা এই ছাত্রলীগ নেতার দায় দায়িত্ব নিচ্ছেন না কেউ।

যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পিস্তল হাতে এই ছাত্রলীগ নেতা সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও সদ্য বিলুপ্ত হওয়া পাবনা জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক। তিনি পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক ও মানিকহাট ইউনিয়নের গাবগাছী গ্রামের মোস্তফা কামাল বাবুর ছেলে।

ক্ষমতাসীন দলের সুজানগর উপজেলার একাধিক নেতাদের সঙ্গে আলাপকালে তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে থাকা সুবিধাভোগী আবু বক্কার সিদ্দিকী রাতুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত।

রাতুল দীর্ঘদিন ধরে পিস্তল দিয়ে ভয়ভীতি দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। আমরা অবিলম্বে এই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতারের দাবি জানাচ্ছি ।সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বৃহস্পতিবার ইত্তেফাককে জানান, ফেসবুকে ছবিটি ছড়িয়ে পড়ার পরই আমরা খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে অস্ত্রধারী ওই যুবককে আইনের আওতায় আনবো। ইতোমধ্যে ফোর্স মাঠে নেমেছে। বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:22 pm, Thursday, 5 May 2022
22 Time View