Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

দৌলতপুরে যুবজোটের নেতাকে কুপিয়ে হত্যা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজার এলাকায় সন্ত্রাসী হামলায় জাসদের যুব সংগঠন যুবজোটের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহাবুব খান সোবহানী সালাম (৩৮) নিহত হয়েছেন। তিনি পার্শ্ববর্তী আমদহ গ্রাামের এনামুল হক ওরফে আলাউদ্দিনের ছেলে।

জাতীয় যুব জোট সাধারণ সম্পাদক মাহবুব খান

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মাহাবুব খান সোবহানী সালাম আল্লারদর্গা বাজারের বয়েন সুপার মার্কেটের কাছ থেকে ভ্যানযোগে আমদহ গ্রামে বাড়ি ফিরছিলেন।

তিনি আল্লারদর্গা মাস্টার পাড়ার কাগজ ব্যবসায়ী মাসুদের বাড়ির কাছে পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা ১০-১২ জন মুখোশধারী সন্ত্রাসী তাকে ঘিরে রামদা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় সালামের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

জাতীয় যুব জোট সাধারণ সম্পাদক মাহবুব খান।

দ্রুত তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ১ টার সময় তিনি মারা যান।কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।মাহাবুব খান সোবহানী সালামের পিতা এনামুল হক ওরফে আলাউদ্দিন জানান, তার ছেলে উপজেলার কল্যাণপুর এলাকার কথিত তছের পীরের অনুসারি ছিলেন।

সম্প্রতি একটি মহল ঐ পীরের আস্তানা পুড়িয়ে দেয়। এর বিরুদ্ধে প্রতিবাদ চলিয়ে আসছিলেন সালাম। যার কারণে ঐ মহলটি এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।

দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান “ডেইলি বাংলাদেশ টুডে ডটকম” কে জানান, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামিদের চিন্থিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:38 am, Thursday, 12 May 2022
22 Time View