Jashore , Tuesday, 10 November 2026

নোয়াখালীতে জামায়াতের ৪৫ নেতাকর্মী আটক

নোয়াখালী জেলা প্রতিনিধি:- নোয়াখালী জেলা শহর মাইজদীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৪৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা বিভিন্ন ধরনের ধর্মীয় উগ্রতা সৃষ্টিকারী বিভিন্ন ধরনের বই জব্দ করা হয়।

আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের আল ফারুক একাডেমি ভবনের দ্বিতীয় তলার একটি শ্রেণি কক্ষে গোপন বৈঠক থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন- সোনাইমুড়ী উপজেলা জামায়াতের আমির ও চাষিরহাট ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মো. হানিফ, বারগাও ইউনিয়ন জামায়াতের নেতা সায়েদ আহমেদ, চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমির মহিউদ্দিন হাসান, সাধারণ সম্পাদক ওমর ফারুক ও চাটখিল পৌরসভা জামায়াতের সভাপতি নূর হোসেনসহ ৪৫ জন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আকরামুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা সরকার বিরোধী ওই গোপন বৈঠক করছে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৪৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

এ সময় তাদের কাছে থাকা ধর্মীয় উগ্রতা সৃষ্টিকারী বিভিন্ন ধরনের বই উদ্ধার করা হয়। ধর্মীয় উগ্রতাকে পুঁজি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে এ গোপন বৈঠকের আয়োজন করা হয় বলে ধারণা করছে পুলিশ।আটককৃদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, কর্মী জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট তাজুল ইসলামের দাবি আল ফারুক একাডেমিতে তারা মানবসম্পাদ উন্নয়ন সংস্থার ব্যানারে ‘নিারপদ খাদ্য উৎপাদন কৌশল’ শীর্ষক একটি বৈঠক করছিলেন।তিনি আরও বলেন, সেখানে কোন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা না হলেও অকারণে পুলিশ তাদেরকে হয়রানীর উদ্দেশ্যে আটক করে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:21 pm, Sunday, 15 May 2022
33 Time View