কুষ্টিয়ায় ছেলের কাছে টাকা চেয়ে প্রাণ দিতে হলো বাবার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- কুষ্টিয়া পৌরসভায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২০ মে) সকাল ৬টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চর মিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত বাবু হোসেন (৪২) কুষ্টিয়া শহরের চর মিলপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে।

তিনি ঢাকায় ফেরি করে খেলনা বিক্রি করতেন। ঢাকা থেকে দুদিন আগে বাড়ি এসেছেন বাবু। অভিযুক্ত রমিজ হোসেন (১৮) নিহত বাবুর দ্বিতীয় ছেলে। তিনি দড়ির মিলে কাজ করেন।

এ বিষয়ে কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলমের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি।

তবে হাসপাতালের একাধিক সূত্র আঘাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম । ওসি বলেন, পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডটি ঘটেছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।