Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ভুল চিকিৎসায় প্রসূতি-নবজাতকের মৃত্যু, হাসপাতাল সিলগালা

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- টাঙ্গাইলে ভূঞাপুরে ভুল চিকিৎসায় প্রসূতিসহ নবজাতকের মৃত্যুর ঘটনায় অবৈধ ক্লিনিককে সিলগালা করেছে গঠিত তদন্ত কমিটি।

বৃহস্পতিবার (২৬ মে) বিকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার (টিএইচও) নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি ভূঞাপুর বাজারে মা ক্লিনিক অ্যান্ড হাসপাতাল পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়।

এর আগে গত বুধবার (২৫ মে) রাতে অপারেশন টেবিলে সিজারিয়ান করার সময় প্রসূতিসহ নবজাতকের মৃত্যু ঘটে। এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রতিষ্ঠান সিলগালার সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সোবহান, তদন্ত কমিটির প্রধান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু কনসালটেন্ট ডা. অনামিকা সাহা, মেডিক্যাল অফিসার ডা. নিশাত সাঈদা ও ডা. মো. খাদেমুল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (টিএইচও) মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, ‘সিজারিয়ান করার সময় রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটি ক্লিনিক পরিদর্শন করে সিলগালা করে দিয়েছে, যাতে কর্তৃপক্ষ সেখানে তাদের কার্যক্রম চালাতে না পারেন। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, গত বুধবার (২৫ মে) বিকালে ভূঞাপুর উপজেলার খানুরবাড়ি গ্রামের লাইলী বেগমের প্রসব যন্ত্রণা হলে তার স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের কর্মরত মেডিক্যাল অফিসার ডা. রুপক রোগীর শারীরিক অবস্থা খারাপ থাকায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে থাকা ক্লিনিকের দালাল খপ্পরে পড়েন রোগীর স্বজনরা।

কম টাকায় সিজার করানোর কথা বললে দরিদ্র রোগীর স্বজনরা দালালের কথামত মা ক্লিনিক অ্যান্ড হাসপাতালে নিয়ে যান। রাত ৮টার দিকে রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:40 pm, Thursday, 26 May 2022
29 Time View