চাদে স্বর্ণখনিতে সংঘর্ষে অন্তত ১০০ শ্রমিক নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- আফ্রিকার দেশ চাদে এক স্বর্ণখনিতে শ্রমিকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। ঘটনায় অন্তত ১০০ শ্রমিক নিহত হয়েছে।

আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। সোমবার (৩০ মে) এ তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল দাউদ ইয়াইয়া ব্রাহিম।বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ২৩ মে লিবিয়া সীমান্তের কাছে কৌরি বোগৌদিতে ঘটনার সূত্রপাত হয়। দুই শ্রমিকের তর্ক থেকে এই ভয়াবহ সংঘর্ষ শুরু হয় বলে জানান জেনারেল দাউদ ইয়াইয়া ব্রাহিম।

গত বুধবার ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে। তখন চাদের যোগাযোগ মন্ত্রী আব্দেরামান কৌলামাল্লা এক বিবৃতিতে বলেন, সংঘর্ষে বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে। অনেকে আহতও হয়েছেন।