Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়ি আটক

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।পারিবারিক কলহের জের ধরে কুষ্টিয়া শহরে রত্না খাতুন (৩০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে।

১৫ জুন বুধবার সন্ধ্যার পরে কুষ্টিয়া শহরের কোর্ট পাড়ার আফু চেয়ারম্যানের গলির ২০ নম্বর বাড়ির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। নিহত রত্না খাতুন মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চারমাইল গ্রামের আজিম মৃধার মেয়ে।

এ ঘটনায় রত্নার স্বামী রনি হোসেন (৪০) ও শ্বাশুড়ি লিলি খাতুনকে আটক করেছে পুলিশ। আটক রনি কুষ্টিয়া সদর উপজেলা বটতৈল ইউনিয়নের বটতৈল গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালে পারিবারিকভাবে রনির সাথে বিয়ে হয় রত্নার। তাদের দুটি মেয়ে সন্তান রয়েছে।

পারিবারিক কলহের জেরে পূর্ব পরিকল্পিতভাবে রনি ও তার মা শ্বাসরোধ করে রত্না খাতুনকে হত্যা করে।নিহতের বাবা আজিম মৃধা বলেন, পারিবারিক কলহের জেরে রত্নাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করেছে রনি ও রনির মা। বিকেল বেলায় মোবাইল করে কৌশলে রত্নাকে তার স্বামীর বাড়ি বটতৈল থেকে কুষ্টিয়া শহরে ডেকে আনেন তার শ্বাশুড়ি লিলি। লিলি ছাত্রাবাস ও বাসা বাড়িতে বুয়ার কাজ করে ও কুষ্টিয়া শহরের আফু চেয়ারম্যানের গলিতে একটি ভবনের তৃতীয় তলায় ভাড়ায় থাকে।

ওই ভাড়া বাসায় রত্না আসলে তার স্বামী রনি ও রনির মা শ্বাসরোধে হত্যা করে। পরে ঘটনাটি জানাজানি হলে কুষ্টিয়া মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের স্বজনরা বলেন, স্বামী ও স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই বাকবিতন্ডা হতো, রত্নাকে মারপিট করতো তার স্বামী। রত্না ভালো মানুষ ছিল। সে নির্যাতন মুখ বুঝে সহ্য করে ভালোভাবেই সংসার করছিল। কিন্তু রত্নাকে বাঁচতে দিল না ওরা। শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করেছে।

তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই নারীকে শ্বাসরোধ হত্যার অপরাধে তার স্বামী ও শ্বাশুড়িকে আটক করা হয়েছে।

পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের স্বামী হত্যা কথা স্বীকার করেছেন৷ ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:38 pm, Thursday, 16 June 2022
27 Time View