ইউক্রেনে সেনাবাহিনীর জ্বালানি ট্যাংক-সরঞ্জামে রাশিয়ার হামলা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক সংবাদ:- ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ শহরে উচ্চ-নির্ভুল ক্ষমতাসম্পন্ন অস্ত্র দিয়েছে হামলা চালিয়েছে রুশ বাহিনী।

শহরটিতে ইউক্রেনের সেনাবাহিনীর জ্বালানি ট্যাংক ও সামরিক সরঞ্জামে এই হামলা চালানো হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে।

সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৩ জুন) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তবে এতে কি পরিমাণে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। এছাড়া ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার এই দাবি নিয়ে মন্তব্য করা হয়নি।