Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বাজেট পাস, কাল থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদন:- ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার ( ৩০ জুন) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে এই বাজেট কণ্ঠভোটে পাস হয়।

এর আগে গত ৯ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। এর শিরোনাম দেওয়া হয় ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন।

গত বুধবার বিদেশে পাচার করা অর্থ-সম্পদ ফেরত আনার ক্ষেত্রে প্রস্তাবিত সুযোগ-সুবিধায় পরিবর্তন এনে অর্থবিল-২০২২ পাস করা হয়। পরিবর্তনের মধ্যে স্থাবর-অস্থাবর সম্পদ আনার ক্ষেত্রে বাজেটে প্রস্তাবিত সুযোগ বাতিল করা হয়েছে। তবে শুধু ৭ শতাংশ কর দিয়ে নগদ টাকা দেশে আনা যাবে।

এছাড়া করপোরেট কর হ্রাসের সুবিধায় যে শর্ত দেওয়া হয়েছিল সেগুলো শিথিল করা হয়েছে। ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হচ্ছে। সেই সঙ্গে ১ জুলাই থেকেই নতুন বাজেট কার্যকর হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:54 pm, Thursday, 30 June 2022
30 Time View