Jashore , Tuesday, 10 November 2026

বিএনপির দুপক্ষের কর্মসূচি, বরগুনায় ১৪৪ ধারা

মিতু রানী বরগুনা জেলা প্রতিনিধি:- একই স্থানে বিএনপির দুপক্ষের কর্মসূচি নিয়ে বরগুনার বেতাগী উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

রোববার (৩ জুলাই) বিকেলে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুহৃদ সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বেতাগী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক গ্রুপ ও বিকেল সাড়ে ৫টার দিকে পৌর শহরের পুরাতন ডাক বাংলার সামনে অন্য একটি গ্রুপের কর্মীসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এই সভাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ আর উৎকণ্ঠা ছিল।দুই পক্ষের শোডাউনে থমকে গেছে শহর। এ অবস্থায় যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেন প্রশাসন।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুহৃদ সালেহীন বলেন, সংঘর্ষ এড়াতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:14 pm, Sunday, 3 July 2022
27 Time View