দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকারীদের দ্রæত গ্রেফতার ও আইনের আওতায় এনে বিচারের দাবীতে মানববন্ধন করেছে কুষ্টিয়ার দৌলতপুরের সর্বস্তরের গণমাধ্যম কর্মী’রা।
শুক্রবার সকাল ১০ টায় দৌলতপুর থানার সামনে এ মানববন্ধন র্কমসূচীর আয়োজন করে দৌলতপুর রিপোর্টাস ক্লাব। দৌলতপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি মানজারুল ইসলাম খোকনের সভাপতিত্বে ঘন্টাব্যাপী চলা মানববন্ধন র্কমসূচীতে বক্তব্য রাখেন, দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আহমদে রাজু, দপ্তর সম্পাদক সাইদুল আনাম, দৌলতপুর সাংবাদিক ফোরামের আহবায়ক তাশরিক সঞ্চয়, দৌলতপুর রিপোটার্স ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আছানুল হক, সাংগঠনিক সম্পাদক সরোয়ার পারভেজ সহ অন্যান্য গণমাধ্যমর্কমী। কর্মসূচী’টি পরিচালনা করেন, দৌলতপুর রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক রনি আহমেদ।
বক্তারা অবিলম্বে সাংবাদিক রুবেল হত্যার রহস্য উদঘাটন করে হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানান। সেসময় কুষ্টিয়া জেলার সকল গণমাধ্যম সংশ্লিষ্ট সংগঠনের র্কমসূচীর সাথে একাত্মতা ঘোষণা করা হয়।উল্লখ্যে, গত ৩রা জুলাই রাত ৯টায় নিজ কর্মস্থলে থাকাবস্থায় একটি ফোন পেয়ে বের হয়েছিলেন নিখোঁজ সাংবাদিক হাসিবুর রহমান রুবেল।
নিখোঁজের ৪দিন পর ৭জুলাই বৃহস্পতিবার দুপুরে গড়াই নদী থেকে সাংবাদিক রুবেলের মরদেহ উদ্ধার করা হয়।







