Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

রং ফর্সাকারী দাবিদার ১৭ ক্রিম নিষিদ্ধ করেছে বিএসটিআই

নিজস্ব প্রতিবেদন:- ক্ষতিকর মাত্রায় পারদ (মার্কারি) ও হাইড্রোকুইনোন থাকায় ১৭টি রং ফর্সাকারী ক্রিমের বিক্রি নিষিদ্ধ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

এর মধ্যে ১৪টি পাকিস্তানের পণ্য, ১টি চায়নিজ ব্র্যান্ড এবং ১টি স্থানীয়ভাবে উৎপাদিত। আরেকটি পণ্যের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

মুখে মাখার এই ক্রিমগুলোতে অনুমোদিত মাত্রার চেয়ে অন্তত ১০০ গুণ বেশি পারদ এবং হাইড্রোকুইনোন আছে; দীর্ঘমেয়াদে এসব ক্রিম ব্যবহারে ত্বকে নানাবিধ রোগের সৃষ্টি হতে পারে বলে আজ (১৩ জুলাই) এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানটি সতর্ক করেছে।বিএসটিআই বাজার থেকে এসব ক্রিমের নমুনা সংগ্রহ করে তাদের ল্যাবে পরীক্ষা করে।

এতে ১৭টি পণ্যে উচ্চমাত্রার ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিলেছে; ফলে দেশে ক্রিমগুলোর আমদানি, বিতরণ, বিপণন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে বিএসটিআই মার্কারির গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা ১ পিপিএম এবং হাইড্রোকুইনোনের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা ৫ পিপিএম নির্ধারণ করেছিল।

বিপজ্জনক মাত্রার পারদ রয়েছে এমন ১৭টি ব্র্যান্ড হলো- গোরি হোয়াইটনিং ক্রিম, চাঁদনি হোয়াইটনিং ক্রিম, নিউ ফেস হোয়াইটনিং ক্রিম, ডু’ ক্রিম, গোল্ডেন পার্ল ক্রিম, ফাইজা ক্রিম, নূর হারবাল বিউটি ক্রিম, নূর হারবাল গোল্ড ক্রিম, হোয়াইট পার্ল প্লাস হোয়াইটনিং ক্রিম, প্যাক্স হোয়াইটনিং ক্রিম, ফ্রেশ অ্যান্ড হোয়াইট হোয়াইটনিং ক্রিম, ফেস লিফট হোয়াইটনিং ক্রিম, ফেস ফ্রেশ হোয়াইটনিং ক্রিম, চাইনিজ ডাঃ রাশেল (নাইট) ক্রিম, ৪-কে প্লাস হোয়াইটনিং ক্রিম, আনিজা গোল্ড হোয়াইটনিং ক্রিম এবং গোল্ড হোয়াইটনিং ক্রিম।

এর মধ্যে দুটি পণ্যে ৫ পিপিএমের বেশি হাইড্রোকুইনোন রয়েছে। এগুলো হলো- পাকিস্তানি আনিজা গোল্ড হোয়াইটনিং ক্রিম এবং স্থানীয়ভাবে উৎপাদিত গোল্ড হোয়াইটনিং ক্রিম।

এ ধরনের ক্ষতিকর পণ্য ব্যবহারের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছে বিএসটিআই।সিএনএনের এক প্রতিবেদন থেকে জানা যায়, মেলানিনের উৎপাদন বন্ধ করে দেয় বলে ত্বক ফর্সাকারী পণ্যগুলোতে দীর্ঘসময় যাবত মার্কারি ব্যবহার করা হচ্ছে। মেলানিন এক ধরনের রঞ্জক পদার্থ যা আমাদের ত্বকের রঙ নির্ধারণে ভূমিকা রাখে।

এর উৎপাদন বন্ধ হয়ে গেলে তা থেকে দেহে প্রচুর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। ফলে বিশ্বের অনেক দেশেই এখন পারদ-যুক্ত প্রসাধনী নিষিদ্ধ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:55 pm, Wednesday, 13 July 2022
27 Time View