Jashore , Tuesday, 10 November 2026

বরেণ্য প্রত্নতত্ত্ববিদ ড. এনামুল হকের মৃত্যু জাতির জন্য বেদনার: তথ্যমন্ত্রী

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি// ইতিহাসবিদ, প্রত্নতত্ত্ব ও শিল্পকলা গবেষক এবং বহুগুণে গুণান্বিত ড. এনামুল হকের মৃত্যু জাতির জন্য বেদনার বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর প্রাঙ্গণে ড. মুহাম্মদ এনামুল হকের কফিনে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। ১০ জুলাই ড. এনামুল হক রাজধানীর নিজ বাসভবনে মারা যান। তার বয়স হয়েছিল ৮৫ বছর।মন্ত্রী বলেন, দেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পদক, একুশে পদক, ভারতের পদ্মশ্রী পদকে ভূষিত ড. এনামুল হক একজন বরেণ্য মানুষ ছিলেন। তিনি বহু বছর জাতীয় জাদুঘরের মহাপরিচালক ছিলেন, এর আগে ঢাকা জাদুঘরের দায়িত্বও পালন করেছেন। তিনি শুধু দেশে অবদান রেখেছেন তা নয়, বিদেশেও বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। এমন বরেণ্য মানুষকে যদি আমরা আরও কিছুদিন পেতাম, তিনি জাতীয় জীবনে আরও অবদান রাখতে পারতেন। ড. হাছান প্রত্নতত্ত্ববিদ এনামুল হকের প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানান, প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবার যাতে শোক সইতে পারে, স্রষ্টার কাছে সেই প্রার্থনা জানান। মন্ত্রী বলেন, ড. এনামুল হকের জীবন থেকে অনেক কিছু শেখার আছে। তার কাছ থেকে যারা যে শিক্ষাগুলো পেয়েছেন সেগুলো কাজে লাগিয়ে তারাও জাতীয় জীবনে অবদান রাখতে পারবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:06 pm, Thursday, 14 July 2022
23 Time View