কুষ্টিয়া দৌলতপুরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কাজীপুর গ্রামের মঞ্জুরুল আলমের ছেলে আকাশ (২৩) নামের এক যুবককে, ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

এজাহার সূত্রে জানাযায় ধর্ষণকারী যুবক আকাশ প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে একই ইউনিয়নের একাদশ শ্রেণীতে পড়ুয়া এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করে।

পরে বিষয়টি নিয়ে ধর্ষক আকাশ যখন ঐ ছাত্রীকে একাধিক বার ব্লাকমেইল করে পূনরায় তার অবৈধ উদ্দেশ্য হাসিল করতে মরিয়া হয়ে উঠে, তখন ঐ ছাত্রী কোন দিশে না পেয়ে তার মাকে বিষয়টি জানায়।

এ ছাত্রীর মা পরিবারের লোকজনকে বিষয়টি অবগত করে দৌলতপুর থানায় উপস্থিত হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করলে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এস এম জাবীদ হাসানের সার্বিক দিক নির্দেশনায় মামলার তদন্তকারী দিঘলকান্দি ক্যাম্পের ইনচার্জ এস আই জামাল অভিযান চালিয়ে ধর্ষক আকাশকে গ্রেফতার করে।

এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এস এম জাবীদ হাসান জানান, ধর্ষনের অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে আকাশ নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে যার মামলা নং (৪০) আসামি আকাশকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।