নিজে নিজেই অন্ডকোষ কেটে হাসপাতালে ভর্তি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

সিরাজগঞ্জ প্রতিনিধি:– নিজের অন্ডকোষ কেটে আশঙ্কা কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আব্দুল মজিদ (৪৫) নামের দুই সন্তানের জনক।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের সান্দ্রা গ্রামে।রোববার রাত ২টায় আব্দুল মজিদের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে বলে জানা যায়। আহত আব্দুল মজিদ ওই এলাকার হাজী খোরশেদ আলমের ছেলে।

বারুহাস ইউনিয়নের ইউপি সদস্য আতাউর রহমান আতাব পরিবারের “ডেইলি বাংলাদেশ টুডে ডটকম কে জানান, আব্দুল মজিদ রাতের খাবার খেয়ে স্ত্রী ও মেয়ের সঙ্গে ঘুমিয়ে পড়েন।

পরে রাত ২টারদিকে তার কাতরানোর শব্দে পাশে শুয়ে থাকা তার স্ত্রী জেগে উঠে রক্ত দেখে। এ সময় পাশে একটি দা পড়ে ছিল। সেই দা দিয়েই মূলত তার পুরুষাঙ্গের একটি অন্ডকোষ কেটে ফেলেন।

ঘটনার কিছুক্ষণ পরে পরিবারের সদস্যরা এসে উদ্ধার করে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে কি কারণে আব্দুল মজিদ এ ঘটনক ঘটিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।