Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

আজ ঢাকায় আসছেন জাতিসংঘ মানবাধিকার প্রধান

অনলাইন ডেস্ক// ৪দিনের সফরে রোববার (১৪ আগস্ট) ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। জাতিসংঘের কোনো মানবাধিকার প্রধানের এটিই হবে প্রথম ঢাকা সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, মিশেলের এ সফরকে স্বাগত জানাচ্ছে বাংলাদেশ সরকার।এতে বলা হয়, মানবাধিকার বিষয়ে জাতিসংঘের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে বাংলাদেশ।

নাগরিকের অধিকার সুরক্ষায় বাংলাদেশ সরকারের আন্তরিক প্রচেষ্টায় এ সফর একটি উপলক্ষ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সূত্রমতে, মিশেল ব্যাচেলেট ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করতে পারে।

এছাড়া তিনি দেশে কর্মরত মানবাধিকার সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করতে পারেন। কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনেরও কথা রয়েছে তার।

জানা গেছে, জাতিসংঘের এ শীর্ষ কর্মকর্তার সফরে মানবাধিকারের ক্ষেত্রে বাংলাদেশের অর্জনগুলোও তুলে ধরবে সরকার।মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত বছর র‌্যাব এবং এর সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

সেই প্রেক্ষাপটে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে জাতিসংঘের মানবাধিকার প্রধানের এ সফর।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:46 am, Sunday, 14 August 2022
23 Time View