Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে স্থলবন্দরের ভারতীয় অংশের অবকাঠামো উন্নয়নের তাগিদ

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে বিনিয়োগের অন্যতম গন্তব্যে পরিণত করার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

গতকাল এফবিসিসিআই কার্যালয়ে বাংলাদেশ ইকোনমিক জোন ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ আহ্বান জানান।

এফবিসিসিআই সভাপতি বলেন, দেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলগুলোতে কারখানা স্থাপনে এশিয়ার মধ্যে সবচেয়ে বিনিয়োগ বান্ধব নীতি ও অবকাঠামো সহায়তা দিচ্ছে বাংলাদেশ সরকার।

এসব সুবিধাগুলো বিশ্ব উদ্যোক্তাদের কাছে যথাযথভাবে তুলে ধরার জন্য ইকোনমিক জোন ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানান তিনি।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন , প্রতিবেশী ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে স্থলবন্দরগুলোর ভারতীয় অংশের অবকাঠামো উন্নয়ন জরুরি।

এসময় মিরেরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরসহ অন্যান্য অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামোগত সুযোগ সুবিধা ও বিনিয়োগের বর্তমান অবস্থা তুলে ধরেন বাংলাদেশ ইকোনমিক জোন ইনভেস্টরস অ্যাসোসিয়েশন এর সভাপতি সাফওয়ান সোবহান তাসভীর। তিনি বলেন, বাংলাদেশে খেলনা তৈরি, পিভিসি শিল্প ও পেট্রোকেমিক্যাল শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সহ-সভাপতি মো. আমিন হেলালী, মো. হাবীব উল্ল্যাহ ডন, পরিচালক রেজাউল করিম রেজনু, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক, বাংলাদেশ ইকোনমিক জোন ইনভেস্টরস অ্যাসোসিয়েশন এর পরিচালক মোহাম্মদ মোস্তফা, সদস্য ইকবাল হোসাইন চৌধুরী ও সচিব মো. রফিকুল ইসলাম।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:05 pm, Thursday, 1 September 2022
23 Time View