Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

নিত্যপণ্যের দাম পুনঃনির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই : বাণিজ্যমন্ত্রী

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যে ১৭টি পণ্য রয়েছে সেগুলোর দাম তুলনামূলক বাড়েনি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আগামী ১৫ দিনের মধ্যেই সকল নিত্যপণ্যের দাম পুনঃনির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

এসময় তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের লিস্টভুক্ত পণ্যের বাইরে যে সকল পণ্য রয়েছে সেগুলোর যথার্থ দাম নির্ধারণের বিষয়ে একটা মিটিং হয়েছে।আগামী ১৫ দিনের মধ্যেই এসকল পণ্যের যথার্থ ও সঠিক দাম নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে।

মন্ত্রী বলেন, এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বসে একটা সঠিক সিদ্ধান্ত নেবে। তারাই জানাবে পণ্যের কেমন দাম হওয়া উচিত। কোথাও যদি নির্ধারিত দামের বেশি কেউ নেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।জনগণের ভোগান্তির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মানুষের আয় সীমিত।

দাম বেড়ে যাওয়ার ফলে তাদের ওপর চার সৃষ্টি হয়েছে। এটা আসলে বৈশ্বিক পরিস্থিতির কারণে হয়েছে। তবে আমরা আশা করছি একটা সমাধান হবে। জ্বালানি তেলের দাম কিছুটা নিচের দিকে নামছে। আশা করছি অক্টোবরের শেষের দিকে সার্বিক পরিস্থিতির উন্নতি হবে।সাক্ষাৎকারের শুরুতে মন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশের সারাবিশ্বেই অস্থিরতা দেখা দিয়েছে।

এর প্রভাবে গ্যাসের দামও অনেক বেড়েছে। বাংলাদেশ সরকার তারই ধারাবাহিকতায় সবকিছুর দাম বাড়িয়েছে। তবে আমাদের দেশে যেটা বাড়ানো হয়েছে সেটা পার্শ্ববর্তী দেশ ভারতের তুলনায় কম।

যেটা বাড়ানোর কথা ছিলো তার থেকে কম বাড়ানো হয়েছে ভর্তুকি দিয়ে। তবে অনেক পণ্যে তুলনামূলক বেশি বাড়ানো হয়েছে কারণ এটা অসাধু ব্যবসায়ীদের কারসাজি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:30 am, Sunday, 4 September 2022
32 Time View