Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ঘোষণা করে আইন পাশ উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক সংবাদ:- উত্তর কোরিয়া নিজেকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করে একটি আইন পাস করেছে। শুক্রবার (৯ সেপ্টেম্ব) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এই সিদ্ধান্তকে ‘অপরিবর্তনযোগ্য’ বলে অভিহিত করেছেন।

উত্তর কোরিয়া নিজেকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা

এমনকি পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনার সকল সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি।তবে উত্তর কোরিয়ার এই আইনের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।আইনটি উত্তর কোরিয়ার আত্মরক্ষার জন্য কার্যকর পদক্ষেপ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কারণ হিসেবে বলা হয়েছে, এই আইন শত্রুর আক্রমণ থেকে উত্তর কোরিয়াকে রক্ষায় গুরুত্বপূণ ভূমিকা রাখবে।নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছয়টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে।এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন লঙ্ঘন করে দেশটি তার সামরিক সক্ষমতা এগিয়ে নিয়েছে।

কিম জং-উন ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেশ দুটির সম্পর্ক উন্নয়নে বৈঠকে মিলিত হন। কিন্তু সেই শীর্ষ বৈঠকের কোনো সুফল পায়নি দেশ দুটি।

মার্কিন-উত্তর কোরিয় বৈঠকের পরে দূরপাল্লার উৎক্ষেপণ এবং পারমাণবিক পরীক্ষা অব্যাহত রেখেছে পিয়ংইয়ং।পিয়ংইয়ং রেকর্ড সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এতে এই বছর কোরীয় উপদ্বীপে উত্তেজনা বেড়েছে। দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রও ক্ষেপণাস্ত্রের মহড়া দিয়ে প্রতিক্রিয়া জানায়, যা কয়েক বছরের মধ্যে উপদ্বীপে বৃহত্তম যৌথ সামরিক মহড়া।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:33 am, Friday, 9 September 2022
22 Time View