Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

শিশুদের জন্য বই লেখায় ৫ জনের কারাদণ্ড

আন্তর্জাতিক সংবাদ// হংকংয়ে শিশুদের জন্য ‘রাষ্ট্রদ্রোহী’ বই লেখার অভিযোগে ৫ জন স্পিচ থেরাপিস্টকে ১৯ মাসের কারাদণ্ড দিয়েছে চীন সরকার। বইয়ে কিছু ছবি ব্যবহার করা হয়েছে যেখানে দেখা যায় একটি ভেড়ার দল নেকড়েদের তাদের গ্রামে প্রবেশ করতে বাধা দিচ্ছে।

কর্তৃপক্ষ নেকড়েকে চীন ও ভেড়াকে হংকং বলে ব্যাখ্য করেছেন।লেখকদের মতে, বইগুলি ‌’জনগণের দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে।’ তবে সরকার বলছে, এর মাধ্যমে তারা জনগণকে মগজ ধোলাই করছে।২০২০ সালে নতুন জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়নের পর ধড়পাকড় চলাকালেই তাদের এই শাস্তি দেয়া হল।

চীন বলছে এই আইনের ফলে সেখানে স্থীতিশীলতা আসবে তবে বিশ্লেষকদের মতে এটা বিরোধী মত দমন ও হংকংয়ের স্বায়ত্তশাসনকে দূর্বল করার জন্যই করা হচ্ছে।উল্লেখ্য হংকং চীনের একটি সায়ত্বশাসিত অঞ্চল যা চীনের ‘এক দেশ দুই নীতি’তে পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত পাঁচ থেরাপিস্ট হলেন, লাই মান-লিং, মেলোডি ইয়েং, সিডনি এনজি, স্যামুয়েল চ্যান এবং ফং তেজ-হো। সাজা হওয়ার আগেই তারা ইতিমধ্যে এক বছরের বেশি সময় জেলে আছেন। তাদের এক আইনজীবি জানান, তারা এক মাসের মধ্যেই ছাড়া পেয়ে যেতে পারেন যেহেতু ইতিমধ্যে সাজা কাটিয়ে ফেলেছেন।

দণ্ডপ্রাপ্তদের বয়স ২৫ থেকে ২৮ বছরের মধ্যে। তারা কমিকবুক (কার্টুন সংবলিত) বই প্রকাশ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:27 pm, Sunday, 11 September 2022
22 Time View