Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

গাংনীর বাওট আশা অফিসের কর্মচারী নিখোঁজ, গণধোলাইয়ের শিকার ম্যানেজার আটক

মেহেরপুর জেলা প্রতিনিধি:- বাওট বাজারে আশা এনজিও শাখা অফিসের কর্মচারী হৃদয় হোসেন (২৩) নিখোঁজ রয়েছে।

শাখা ম্যানেজার আমিনুল ইসলাম তাকে খুন করে লাশ গুম করেছে অভিযোগে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তবে এখনও পর্যন্ত নিখোঁজ হৃদয়ের সন্ধান মেলেনি।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ম্যানেজার হামিনুলের সঙ্গে হৃদয় হোসেনের ব্যক্তিগত বিরোধ ছিল। এর জের ধরে হৃদয়কে হত্যা করে লাশ গুম করা হয়েছে মর্মে অভিযোগ উঠে। শনিবার বিকেলে থেকে হৃদয় নিখোঁজ রয়েছে। আজ রোববার সকালে হৃদয়ের পরিবারের লোকজন স্থানীয়দের নিয়ে বাওট বাজারে আশা এনজিও কার্যালয়ে যায়।

এসময় বাইরে থেকে অফিস তালাবদ্ধ ছিল। তবে ঘরের মেঝেতে রক্ত দেখতে পেয়ে লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশের একটি দল অফিসের ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্থানে রক্তের দাগ এবং রক্তমাখা একটি বটি উদ্ধার করে।

ম্যানেজার হৃদয়কে হত্যা করে লাশ গুম করেছে অভিযোগ তুলে স্থানীয়রা ম্যানেজার আমিনুলকে গণধোলাই দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

ঘটনাস্থল পরিদর্শন করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আটক ম্যানেজার হৃদয় সম্পর্কে কিছুই বলতে পারছে না। অফিসে পড়ে থাকা রক্ত নিয়েও ধুম্রজাল সৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত হৃদয়ের খোঁজ মেলেনি। পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থান গ্রহণ করা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:12 pm, Sunday, 2 October 2022
54 Time View