Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ভারত ভূ-খন্ডে বিএসএফ’র গুলিতে নিহত ১

ফরিদ আহাম্মদ অন্তর:- কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূ-খন্ডে বিএসএফ’র গুলিতে কাশেম (৩৫) নামে বাংলাদেশী এক চোরাকারবারী নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তের ওপার ভারত ভূ-খন্ডের জলঙ্গী থানার ১৩নং মাজদিয়াড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাশেম দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া সীমান্ত এলাকার আব্দুর রহমানের ছেলে।

রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, চোরাকারবারী কাশেম অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার জলঙ্গী বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে গুলি করলে সে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে তার লাশ বিএসএফ নিজ ক্যাম্পে নিয়ে যায়।

তবে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ রামকৃষ্ণপুর বিওপি কমান্ডার নায়েক সুবেদার মহিউদ্দিন জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ১৫৭/১৩(এস) সীমান্ত পিলারের নিকট ভারত ভূ-খন্ডে বিএসএফ’র গুলিতে একজন নিহত হওয়ার খবর শুনেছি। তবে আমাদের কাছে কেউ এ বিষয়ে অভিযোগ করেননি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:04 pm, Saturday, 15 August 2020
53 Time View