Jashore , Tuesday, 10 November 2026

অবাধ সন্ত্রাসে নির্বাচন সুষ্ঠু হতে পারে না: জিএম কাদের

নেত্রকোনা জেলা প্রতিনিধি:- নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ও জাতীয় পার্টি নেত্রী আসমা আশরাফের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

শুক্রবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।বিবৃতিতে জিএম কাদের বলেন, নির্বাচনের শুরু থেকেই আসমা আশরাফের উপর বর্বর হামলা চালাচ্ছে সরকার সমর্থকরা।

সরকার সমর্থক সন্ত্রাসীদের কর্মকাণ্ডে নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। অবাধ সন্ত্রাসে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এ ছাড়া জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুও নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ও জাতীয় পার্টি নেত্রী আসমা আশরাফের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:35 pm, Friday, 7 October 2022
21 Time View