Jashore , Tuesday, 10 November 2026

অস্বাভাবিক সরকার ক্ষমতায় আনার ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি-জামায়াত চক্র ও তাদের রাজনৈতিক মিত্রদের এ চক্রান্ত অস্বাভাবিক সরকার ও রাজাকারদের ক্ষমতায় আনার ষড়যন্ত্র মোকাবিলা করার পাশাপাশি দুর্নীতি-লুটপাট-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে।

শুক্রবার (৭ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা বিভাগীয় জাসদের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।হাসানুল হক ইনু বলেন, আমরা খোলা চোখে দুটো বড় সমস্যা ও বিপদ দেখছি।

প্রথমত, দুর্নীতি-লুটপাট-বৈষম্য-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের যাপিত জীবনের দুঃখ-কষ্ট-দুর্ভোগ এবং দ্বিতীয়ত,রাজাকার-জঙ্গি-সাম্প্রদায়িক চক্র তাদের রাজনৈতিক মিত্র বিএনপির মাধ্যমে আক্রমণ করছে। মীমাংসিত বিষয় অমীমাংসিত করছে। জাতির পিতাকে মানছে না ও সমগ্র রাষ্ট্রের অস্তিত্বের উপর আক্রমণ পরিচালনা করছে। এই দুষ্টু চক্রকে প্রতিহত করতে হবে।প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার।

মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকির সভাপতিত্বে ও শরীয়তপুর জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা স.ম. আব্দুল মালেকের সঞ্চালনায় এ প্রতিনিধি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন, সহ-সভাপতি আফরোজা হক রীনা, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন মিয়া, সহ-সভাপতি নুরুল আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগীয় সমন্বয়ক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, জাসদ কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. আব্দুর রফিক, সহ-সম্পাদক আসলাম খান বাবু, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সদস্য মুনিরুল হক মনির, শেখ মাসুদার রহমান মাসুদ, মোসলেম উদ্দিন আহমেদ, শারমিন সুলতানা, আশরাফুল হক ঝন্টু, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি ইদ্রিস ব্যাপারী ও সাধারণ সম্পাদক অ্যাড. মুহিবুর রহমান মিহির, ঢাকা জেলা জাসদের সভাপতি মফিজুর রহমান, টাঙ্গাইল জেলা জাসদের সাধারণ সম্পাদক মনজুর রহমান মজনু, গাজীপুর জেলা জাসদের সাধারণ সম্পাদক বাচ্চু মন্ডল প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:51 pm, Friday, 7 October 2022
21 Time View