দেশে এডিস মশা ছিল না, হয়ত ফ্লাইটে করে দুটি মশা দেশে এসে বংশ বিস্তার করেছে: স্থানীয় সরকারমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- আমাদের দেশে এডিস মশা ছিল না, ডেঙ্গু রোগ ছিল না। এটা-তো বাইরের দেশ থেকে এসেছে। হয়ত ফ্লাইটে করে দুটি মশা দেশে এসে বংশ বিস্তার করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার (৩০ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ, দপ্তর/সংস্থার কার্যক্রম পর্যালোচনার জন্য চলতি বছরের ৫ম আন্তঃমন্ত্রণালয় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, আমরা ডেঙ্গু নিয়ে অস্বস্তিতে আছি এটা ঠিক। মশাবাহিত এই রোগটি এখন সারা পৃথিবীর মাথা ব্যাথার কারন হয়ে দাড়িয়েছে।

বাংলাদেশে এই রোগ ঢুকেছে মিশরসহ অন্যান্য কিছু দেশ থেকে। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মশা ধ্বংস করার কাজটি সঠিকভাবে হলে এত ডেঙ্গু রোগী বৃদ্ধি পেত না।

আরও কমানো যেতো। তারপরও বাংলাদেশ ডেঙ্গু নিয়ে অন্যান্য দেশের তুলনায় ভালো আছে। সামনের দিনগুলোতে এটার কার্যক্রম আরও কিভাবে এগুনো যায় সেটা নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগ।

তাজুল ইসলাম বলেন, মালয়েশিয়া, ফিলিপাইন বা সিঙ্গাপুরের চেয়ে সব রেশিওতে বাংলাদেশ এগিয়ে থাকলেও জনসংখ্যার বিচারে মশাবাহিত রোগ প্রতিরোধে বাংলাদেশ সন্তোষজনক অবস্থানে নেই।

কেননা তাদের চেয়ে আমাদের জনসংখ্যা বেশি। অন্যান্য দেশের চেয়ে আমাদের অবস্থান ভালো, তবে ডেঙ্গু আক্রান্তের হার আমাদেরকে ভাবাচ্ছে বলেও জানান মন্ত্রী।