Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২

সাফ জয়ী নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- নেপালের মাটিতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৯ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় এবং সংশ্লিষ্টদের এ সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদেরকে আর্থিক সম্মাননাও দেওয়া হয়। নারী ফুটবলারদের ৫ লাখ ও প্রশিক্ষকদের দুই লাখ করে আর্থিক সম্মাননার চেক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অনুষ্ঠানে ‘সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২২’ এর ওপরে একটি ভিডিও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ক্লাবের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

গত ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

এরপর ঢাকায় পা রেখেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সাবিনা-সানজিদারা। তাদের ছাদখোলা বাসে চড়ে সংবর্ধনা পাওয়ার ইচ্ছা পূরণ করা হয়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থা থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়। তখন রাষ্ট্রীয় কাজে দেশের বাহিরে থাকায় সাবিনাদের সংবর্ধনা দিতে পারেননি প্রধানমন্ত্রী।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:45 am, Wednesday, 9 November 2022
40 Time View