Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

১০ টাকায় টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- হাসপাতালে চিকিৎসা নিতে আসা আর পাঁচটা সাধারণ রোগীর মতোই ১০ টাকায় টিকিট কেটে চোখের ডাক্তার দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখের চিকিৎসা করিয়েছেন তিনি। এসময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ৮টায় হাসপাতালের বহিঃবিভাগের টিকেট কাউন্টারে টিকিট কাটেন তিনি। এরপর চোখের চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নেন। হাসপাতাল ত্যাগ করার সময় বহিঃবিভাগের নার্স, রোগী ও হাসপাতলে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

চিকিৎসা বিষয়ক খোঁজ খবর নেন ও তাদের সঙ্গে ছবিও তোলেন তিনি।হাসপাতালে গিয়ে টিকিট কেটে চিকিৎসা নেয়ার নজির প্রধানমন্ত্রীর এটিই প্রথম নয়। এর আগে, ২০১৯ সালের ২৯ আগস্ট লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে চোখের ডাক্তার দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেদিনও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতোই সরকার নির্ধারিত ১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:34 pm, Tuesday, 29 November 2022
37 Time View