Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

দেশে মাথাপিছু স্বাস্থ্য ব্যয় ৫৪ ডলার: স্বাস্থ্যমন্ত্রী

কাকলি সুলতানা ঢাকা:– দেশে স্বাস্থ্যখাতে মাথাপিছু ব্যয় ৫৪ ডলার বা প্রায় সাড়ে ৫ হাজার টাকা । এ ব্যয় শ্রীলঙ্কা ও মালদ্বীপের চেয়েও কম বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরের রাজধানীর এক হোটেলে বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যকাউন্টস এর প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, স্বাস্থ্যখাতে ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের ব্যয় প্রায় ৪০ হাজার কোটি টাকা। অনেক সময় বরাদ্দ অর্থ ও অন্যান্য লজিস্টিক সাপোর্ট ঠিকঠাক ব্যবহার হয় না জানিয়ে জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যখাতে এসব ঘাটতি থাকলে দেশ এগোতে পারবে না। তাই বর্তমানে দায়বদ্ধতা ও তদারকি সবচেয়ে বেশি দরকার।

দুর্নীতি যদি বন্ধ করা যায় তাহলে অনেক কিছুর পরিবর্তন হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া উন্নত দেশগুলোর মতো সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্যবিমা চালু করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:56 pm, Wednesday, 4 January 2023
28 Time View