Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

কুষ্টিয়া’য় অবৈধ বালু উত্তোলন ; অভিযোগের তীর ইউএনও’র দিকে

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:-কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকায়, নদী রক্ষা বাঁধ ও বসতবাড়ি রক্ষার স্বার্থে বালি কাটা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা হায়দার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা শামছুল আলম, শিপুল হাজী,নাসির উদ্দিন, হাচিনুর রহমান,মাহাবুবুর রহমান,খাইরুল ইসলাম শিবুল, ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, হাকিমুল ইসলামসহ অনেকেই। সংবাদ সম্মেলনে বক্তারা তাদের বক্তব্যে বলেন, এ শ্রেনীর প্রভাবশালী মহল নদীতে বালি উত্তলন করছে প্রতিনিয়ত।

তাদের বাঁধা দিতে গেলে ভয় ভিতি দেখায়, বিষয়টি দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারকে বার বার জানানো হলেও তিনি কোন ধরনের কোন পদক্ষেপ নেন নাই।এসময় বালু উত্তোলনকারীদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের সম্পর্কিততার কথা বক্তব্য উঠে আসেন।

অনুষ্ঠানের সভাপতি হায়দার আলী,তার বক্তব্যে উল্লেখ করেন, এই বালি কাটার সাথে উপজেলা নির্বাহী অফিসার সরাসরি জড়িত আছে ! কারন, আমরা বার বার উপজেলা নির্বাহী অফিসার কে বলার পরে কোন ব্যবস্থা নেন নাই।

হায়দার আলী আরো জানান, আমি উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারকে মুঠোফোনে জানায়,আপনি এখন আসেন দেখেন বালি উত্তলন হচ্ছে।

বলার দুই মিনিটের মধ্যে আমাকে বালি উত্তলন কারিরা ফোন দিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছে যাতে ইউএনও’র সম্পর্কিততা স্পষ্ট হয়।
আমরা এই ইউএনও’র অপসারণের দাবি করছি।

এদিকে এঘটনায় জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক বালু ব্যাবসায়ী গণমাধ্যম কে জানান– ২০-২২ দিন হলো এই বালু উত্তলন চলছে। প্রশাসন অবগত থেকেই কার্যক্রম চালানো হচ্ছে। ইউনিয়ন পর্যায়ের স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে সমন্বয় করে কাজ করতে নির্দেশ দিয়েছেন ইউএনও শারমিন আক্তার।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা বলেন।

কোন বালি ব্যবসায়ীর সাথে আমার কোন প্রকার জোকসাজস নেই । আমাদের ভ্রাম্যমাণ অভিযান নিয়োমিত অব্যহত আছে এবং আগামীতে ও চলমান থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:09 pm, Tuesday, 25 August 2020
50 Time View