Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

চুয়াডাঙ্গা থেকে ৬টি অত্যাধুনিক ভারতীয় এয়ারগান জব্দ করা হয়েছে

জহুরুল আলম চুয়াডাঙ্গা:- চুয়াডাঙ্গার দর্শনার ফুলবাড়ি সীমান্ত থেকে ৬টি অত্যাধুনিক ভারতীয় এয়ারগান জব্দ করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফুলবাড়ী সীমান্ত পিলার ৮৬ থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িপোতা মাঠ থেকে এসব এয়ারগান জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক শাহ মো. ইশতিয়াক পিএসসি রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী বিওপি টহল দল জানতে পারে চুয়াডাঙ্গার দর্শনা থানার ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অস্ত্রের চালান বাংলাদশের অভ্যন্তরে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী সীমান্ত টহল কমান্ডার নায়েক সুবেদার ফারুক হোসেন সঙ্গীয় টহলদল নিয়ে সীমান্ত পিলারে ৮৬ হতে ৫০০ গজ বাংলাদশেরে অভ্যন্তরে বুড়িপোতা মাঠে অবস্থান নেয়। 

এ সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে দু’জন ব্যক্তি মাথায় কার্টুন নিয়ে সীমান্ত পিলারের ৮৬ এর নিকট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখলে বিজিবির সশস্ত্র টহল দল চোরাকারবারীদেরকে ধাওয়া করে। তখন চোরাকারবারীরা কার্টুন ফেলে দৌড়ে ভুট্টা ক্ষেতের মধ্যে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা কার্টুন উদ্ধার করে। ২টি কার্টুনের মধ্যে থেকে ৬টি অত্যাধুনিক ভারতীয় এয়ার গান জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ বিষয়ে দর্শনা থানায় অবৈধ অস্ত্র আইনে মামলা করে জব্দকৃত এয়ারগানগুলো জমা দেওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:59 pm, Wednesday, 1 February 2023
48 Time View