Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন যশোর সীমান্ত দিয়ে ঢুকছে বিকল্প মাদক, আড়ালে গডফাদাররা সাগরদাঁড়ী স্কুলের মিটিং চলাকালে শিক্ষকদের উপর হামলা; প্রতিবাদে মানববন্ধন সাত দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম যশোরে বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতিকে কুপিয়ে হত্যা, আটক ১ এনসিপি ছাড়লেন যশোরের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ চান রাষ্ট্রপতি যশোর বোর্ডে বিশেষ সম্পূরক পরীক্ষায় অংশ নেবে ৩৯ হাজার শিক্ষার্থী এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২

যশোরে স্পিরিট মেশানো মদসহ গ্রেফতার ৫

সাব্বির যশোর প্রতিনিধি:- যশোরে স্পিরিট মেশানো মদ পান করে ৩ জনের মৃত্যুর ঘটনায় মদসহ ৫ জন মাদক কারবারিকে বাঘারপাড়া থেকে গ্রেফতার করেছে যশোর র‍্যাব-৬।

র‍্যাবের যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলায় একদল মাদক কারবারি স্পিরিট মেশানো দেশি মদ তৈরি এবং বিক্রি করছে। এ সংবাদের ভিত্তিতে রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে বিষাক্ত স্পিরিট মেশানো ৭.৫ লিটার বিষাক্ত মদসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করে তারা। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটো মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়। গ্রেফতারকৃতরা যশোর জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামে তিন ব্যক্তি বিষাক্ত মদ পানে গুরুতর অসুস্থ হয়। তারা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার সময় মদ পানের কথা গোপন রাখে। চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে একজন মারা যায়। এরপর ২৭ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও ২ জন

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:56 pm, Monday, 6 February 2023
18 Time View