Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ এখন প্রায় পারফেক্ট: প্রধানমন্ত্রী

মানিক মিয়া ঢাকা:- কার্ডিওভাসকুলার রোগের চিকিৎসায় বাংলাদেশ এখন প্রায় স্বনির্ভর। প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে এর চিকিৎসা। এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কার্ডিওভাসকুলার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত তৃতীয় বৈজ্ঞানিক সম্মেলনে দেয়া ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবার ব্যবস্থা করেছে। দেশে এখন হৃদরোগের ৯৫ থেকে ৯৮ শতাংশ চিকিৎসার সক্ষমতা রয়েছে। এ লক্ষ্যে দেশে দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, খাদ্যাভ্যাস, শারীরিক ব্যায়ামের অভাব, ধূমপান এবং ডায়াবেটিসের কারণে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। হৃদরোগীদের চিকিৎসা সুবিধা উন্নত করার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর নজর দেয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:11 pm, Friday, 24 February 2023
37 Time View