Jashore , Thursday, 12 November 2026
সর্বশেষ:
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন যশোর সীমান্ত দিয়ে ঢুকছে বিকল্প মাদক, আড়ালে গডফাদাররা সাগরদাঁড়ী স্কুলের মিটিং চলাকালে শিক্ষকদের উপর হামলা; প্রতিবাদে মানববন্ধন সাত দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম যশোরে বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতিকে কুপিয়ে হত্যা, আটক ১ এনসিপি ছাড়লেন যশোরের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ চান রাষ্ট্রপতি যশোর বোর্ডে বিশেষ সম্পূরক পরীক্ষায় অংশ নেবে ৩৯ হাজার শিক্ষার্থী এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২

ফুলবাড়িয়ায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে এসআই আহত

মেহেদী হাসান ঢাকা:-রাজধানীর তুরাগ থানার ফুলবাড়িয়া এলাকায় মাদক মামলার আসামিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান (৪৫) আহত হয়েছেন।

শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে নয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার। তিনি বলেন, আজ সন্ধ্যায় মাদক মামলার আসামি রউফকে ধরতে ফুলবাড়িয়া এলাকায় যায় এসআই শাহিনুর রহমান। এ সময় রউফ ধারালো অস্ত্র দিয়ে এসআই শাহিনুর রহমানকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, এসআই শাহিনুর রহমানের বুকে ধারালো অস্ত্র দিয়ে একটি আঘাত করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। মাদক মামলার ওই আসামি রউফ নিজেই শাহিনদের উপর অতর্কিতে হামলা চালিয়ে আহত করে। ওই আসামির সাথে আরও তিন-চার জন ছিল। এখনও তাদের শনাক্ত করা হয়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:49 pm, Saturday, 25 March 2023
19 Time View